আর্জেন্টিনার প্রেসিডেন্ট হবেন মেসি

অনলাইন ডেস্কঃ
৭ অক্টোবর, ২০২৬ ৩:৪৬ পিএম
শেয়ার করুন:
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হবেন মেসি

বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। মাঠের সবুজ গালিচায় পায়ের জাদুতে বিশ্ব মাতিয়েছেন বহু বছর। তবে এবার মাঠের বাইরে সম্পূূর্ণ ভিন্ন এক প্রসঙ্গে তাকে নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। আর্জেন্টিনার রাজনীতিতে যুক্ত হয়ে মেসি নাকি দেশটির প্রেসিডেন্ট হতে পারেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন এক অদ্ভুত দাবি ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। 

সম্প্রতি কানাডীয় ভূরাজনৈতিক বিশ্লেষক ও স্বঘোষিত ভবিষ্যদ্বক্তা ‘প্রফেসর জিয়াং’ এমন এক চমকপ্রদ পূর্বাভাস দিয়েছেন। মার্কিন অনলাইন রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজি (যিনি নেটদুনিয়ায় ‘স্নিকো’ নামে পরিচিত)—তার নেওয়া একটি সাক্ষাৎকারে মেসিকে নিয়ে এই মন্তব্য করেন জিয়াং।

জিয়াং দাবি করেন, আগামী কয়েক বছরের মধ্যেই পেশাদার রাজনীতিতে পা রাখতে পারেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। শুধু তা-ই নয়, রাজনীতিতে সক্রিয় হওয়ার পর দ্রুতই তিনি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হবেন এবং আর্জেন্টিনার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।

মেসিকে নিয়ে জিয়াংয়ের বক্তব্যের আরেকটি অংশ নেটদুনিয়ায় আরও বড় বিতর্কের জন্ম দিয়েছে। তার দাবি অনুযায়ী, ভবিষ্যতে মেসি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকবেন—এমনকি টানা প্রায় দুই দশক (২০ বছর) দেশ শাসন করতে পারেন তিনি। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবেন বলেও দাবি করেন তিনি। 

তবে এই দাবির সপক্ষে কোনো বাস্তবসম্মত বা নির্ভরযোগ্য প্রমাণ হাজির করতে পারেননি জিয়াং। আপাতদৃষ্টিতে এই পূর্বাভাসটি একেবারেই ভিত্তিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে, আর্জেন্টিনার সাংবিধানিক কাঠামোর সঙ্গে জিয়াংয়ের বক্তব্যের কোনো মিল নেই। 

আর্জেন্টিনার সংবিধানের ৯০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তি টানা সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। প্রতিটি মেয়াদের মেয়াদকাল চার বছর হওয়ায় পরপর সর্বোচ্চ আট বছর ক্ষমতায় থাকার সুযোগ রয়েছে। ফলে সাংবিধানিকভাবে কোনো প্রেসিডেন্টের টানা ২০ বছর ক্ষমতায় থাকার সুযোগ নেই।

তাছাড়া লিওনেল মেসি নিজেও কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতিতে আসার কোনো আগ্রহ প্রকাশ করেননি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই বক্তব্যকে নেটিজেন ও ফুটবলপ্রেমীরা কেবলই এক উদ্ভট কল্পনা ও প্রচার পাওয়ার সস্তা চেষ্টা হিসেবেই দেখছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।