মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আলমাস বেপারী, জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ
৭ অক্টোবর, ২০২৬ ৪:৫১ পিএম
শেয়ার করুন:
মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার ১ নম্বর শকুনী (পার্ট-১) এলাকার পান্নু মুন্সির দুই ছেলে রিমন মুন্সি (২৯) ও আকাশ মুন্সি (৩০) এবং পৌর শহরের ১ নম্বর শকুনী কলেজ রোড এলাকার মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার ঊষা ওরফে ভুবন মোহনী (২৭)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, কলেজ রোড এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে তিনজনকে আটক করা হয় এবং পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।