এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলির ভাসমান পেয়ারা হাট ও মনোরম পেয়ারা বাগান ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকালে ডিঙি নৌকায় চড়ে খাল পরিদর্শনের পাশাপাশি স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ভীমরুলিতে পৌঁছালে স্থানীয় চাষি ও এলাকাবাসী মার্কিন রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় রাষ্ট্রদূত হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন এবং স্থানীয়দের সঙ্গে ছবি ও সেলফিতে অংশ নেন।
পরে ভীমরুলির প্রাকৃতিক সৌন্দর্য, খালের দুই পাশের বিস্তীর্ণ পেয়ারা বাগান এবং নদীকেন্দ্রিক জীবনযাত্রা কাছ থেকে পর্যবেক্ষণ করতে ডিঙি নৌকা ও ট্রলারে ঘুরে বেড়ান রাষ্ট্রদূত। খালের বিভিন্ন অংশ ঘোরার পাশাপাশি তিনি পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পেয়ারা উৎপাদন, ফলন সংগ্রহ, বাজারজাতকরণ ও স্থানীয় বাণিজ্যের নানা দিক সম্পর্কে বিস্তারিত জানতে চান।
পরে ভাসমান হাটে গিয়ে নৌকায় নৌকায় পেয়ারা বেচাকেনার দৃশ্য উপভোগ করেন তিনি। কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলে সংগ্রহ ও বিক্রির প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেন এবং তাজা পেয়ারার স্বাদ গ্রহণ করেন। রাষ্ট্রদূতের এই সফরকালে স্থানীয় জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “বাংলাদেশের এমন একটি অনন্য ও অসাধারণ স্থান ঘুরে দেখার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। খালের ওপর এই অভিজ্ঞতা সত্যিই দারুণ ও উপভোগ্য।”
তিনি আরও বলেন, “এখানে পেয়ারার স্বাদ নেয়ার সুযোগ হয়েছে, বিক্রেতা ও চাষিদের সঙ্গে কথা বলতে পেরেছি এবং কীভাবে পেয়ারা তোলা ও বিক্রি করা হয় তা সরাসরি দেখেছি।”
উল্লেখ্য, ঝালকাঠির ভীমরুলি দেশের অন্যতম পরিচিত ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার। বর্ষা মৌসুমে খালের পানিতে ডিঙি নৌকায় করে পেয়ারা কেনাবেচা হয়। মনোরম প্রাকৃতিক পরিবেশ ও ভাসমান হাট দেখতে প্রতিবছর দেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা এখানে আগমন করেন।
এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারও ভীমরুলির এই ভাসমান পেয়ারা হাট ও বাগান পরিদর্শন করেছিলেন।
চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষি, প্রান্তিক অর্থনীতি ও সম্ভাবনাময় পর্যটন খাত সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক ধারণা তৈরি হবে।
জুলাই ২৫, ২০২৫
জুলাই ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।