এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারের রেডিও কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. আসলামুল হক ওরফে আসলাম বিল্লাল আক্তারুজ্জামানকে (৪২) গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। সোমবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের সার্বিক নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সরাসরি অংশ নেন উপ-পরিদর্শক (এসআই) মো. আ. মুত্তালিবসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসলামুল একজন দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদক নিয়ন্ত্রণ আইনে মোট ২০টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত সর্দার আসলামুল হক বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মাঝ কাজিরচর গ্রামের মো. আব্দুল লতিফ হক ও সালেহা বেগমের ছেলে। তবে তিনি বর্তমানে ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকায় আব্দুল আউয়ালের পাঁচ তলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। সেখান থেকেই তিনি তার অপরাধ কার্যক্রম পরিচালনা করতেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধৃত আসামীকে একটি ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।