এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় তাদের কাছ থেকে মোট ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার (১ জুন) রাত থেকে মঙ্গলবার (২ জুন) ভোর পর্যন্ত এই সাঁড়াশি অভিযানগুলো পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানাধীন উত্তর গাজীরচট এলাকায় প্রথম অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) আরিফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। সেখান থেকে মো. শামীম ওরফে এখলাছ (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৫০০ টাকা সমমূল্যের ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শামীম ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার জামগড়া এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও ৩টি মাদক মামলা রয়েছে।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানাধীন তালবাগ এলাকায় দ্বিতীয় অভিযানটি চালান এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া ও তার টিম। এই অভিযানে মো. শহিদুল ইসলাম (৩৮) নামে আরেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা। গ্রেফতারকৃত শহিদুলের আদি বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে।
পরদিন মঙ্গলবার ভোর ৪টা ১০ মিনিটে ধামরাইয়ের কালামপুর এলাকায় তৃতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মো. নাফিউল ইসলাম পিপিএম। অভিযানে ধামরাইয়ের স্থানীয় বাসিন্দা মো. আছলাম হোসেন (২৩) এবং মো. বিল্লাল হোসেন (৩৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ৬৫ হাজার টাকা মূল্যের ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি পুলিশ।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ওই এলাকাগুলোতে গোপনে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২ জুন) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।