এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০০ পুরিয়া হেরোইনসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে রবিবার (৩০ আগস্ট) বিকেলে এসআই (নিঃ) আরিফুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজাসহ হরিদাস বাবুল ওরফে বাবুল (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। বাবুল ইয়ারপুর এলাকার মৃত কালিপদ দাসের ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই দিন রাত ৯টার দিকে অপর এক পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানের নেতৃত্বে ডিবির আরেকটি দল আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া সাধু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৫০০ পুরিয়া হেরোইনসহ স্বামী-স্ত্রী দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইমন (৩৫) ও তার স্ত্রী মোসাঃ রূপালী (২৫)।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত ছিল। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।