এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে যাত্রীবেশে কৌশলে অটোরিকশা চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃউপজেলা চোরচক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২৪ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে সদরপুরের খান ফার্মেসির সামনে থেকে মো. রেজাউল করিমের একটি অটোরিকশা চুরি হয়। ঘটনার পর অটোরিকশাটির সন্ধান পেতে এবং চোরদের শনাক্তে তথ্যদাতার জন্য ২০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
পরবর্তীতে অনলাইন প্ল্যাটফর্ম ‘সত্য নিউজ ২৪ ডটকম’-এ চুরির ঘটনার একটি ভিডিও প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে। সেই ভিডিওর সূত্র ধরে ও গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানা পুলিশ পাশের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম-ব্রাহ্মণকান্দা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে চোরচক্রের চার সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পরে রবিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে আটককৃতদের সদরপুর থানায় নিয়ে আসা হয়।
পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপ ও চোরচক্রের সদস্যদের আটকের ঘটনায় স্থানীয় অটোরিকশাচালক এবং এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।