এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভা দুটিতে সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, "উপজেলার প্রতিটি উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রেখে তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। সরকারের উন্নয়ন ও সুযোগ-সুবিধা যেন প্রান্তিক ও প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক ও আন্তরিক হতে হবে।" তিনি জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় থানচিকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পরবর্তীতে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় মাদকের বিস্তার রোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইউএনও বলেন, "থানচির শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।" একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা বিনির্মাণে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম এবং থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।