এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদমে চলমান ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া আনুমানিক ৭৫ থেকে ৮০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (১১ জুলাই ২০২৬) আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) পক্ষ থেকে উপজেলার বন্যা কবলিত চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই সহায়তা প্রদান করা হয়।
ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার কারণে টানা ভারী বর্ষণ এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধির ফলে আলীকদম উপজেলায় বন্যা ও ভূমিধস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর নেতৃত্বে বিজিবি সদস্যরা দুর্গতদের পাশে দাঁড়ান।
ত্রাণ বিতরণকালে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলোর হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে রেয়াঙ্গু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের ৩৬টি পরিবার, নজির মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের ১৭টি পরিবার এবং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আশ্রয়কেন্দ্রের ২২টি পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবি’র পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার পানিবন্দী পরিবারগুলোর নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দুর্গতদের আশ্রয়কেন্দ্রে যাতায়াতে প্রয়োজনীয় সহায়তাসহ যেকোনো জরুরি উদ্ধার পরিস্থিতি মোকাবিলায় আলীকদম ব্যাটালিয়ন সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আলীকদম ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি 'অপারেশন উত্তরণ'-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, ত্রাণ, আর্থিক অনুদান এবং শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কাজ বিজিবি সব সময়ই করে আসছে। যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে বিজিবি’র এ ধরনের মানবিক ও দেশাত্মবোধক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।