এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শালিখা উপজেলা কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নউজ্জামান নয়নকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
আজ শনিবার (১১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশিশক্তি প্রদর্শন এবং স্থানীয় কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার সুস্পষ্ট অভিযোগে মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নউজ্জামান নয়নকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত কোনো ব্যক্তির অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
যে ঘটনার জেরে এই বহিষ্কার:
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১০ জুলাই) রাতে একটি মুঠোফোন আলাপের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই কল রেকর্ডে যুবদল নেতা মুন্সী নয়নউজ্জামান নয়নকে বলতে শোনা যায়, “আপনার অসুস্থতা আমি সারে (সারিয়ে) দিবানে। আপনি আমার অনেক ক্ষতি করেছেন। আপনি অফিসে আসেন, কালকে দেখে নেন। ভালো করে ঝুলায়ে পেটাবো।”
তবে এ বিষয়ে শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হাসনাত বলেন, “ভাইরাল হওয়া কল রেকর্ডের বিষয়ে আমি কিছুই জানি না। ফেসবুকের মাধ্যমেই আমি বিষয়টি জানতে পেরেছি। যুবদল নেতা মুন্সী নয়নের সঙ্গে আমার এ ধরনের কোনো কথোপকথন হয়নি।”
সেপ্টেম্বর ৭, ২০২৪
জুন ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ১১ জুলাই, ২০২৬
পঞ্চগড় | ১১ জুলাই, ২০২৬
কিশোরগঞ্জ | ১১ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।