এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরের সদরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, “তরুণ প্রজন্মকে মানবিক ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী ভাবধারা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।” বক্তারা নজরুলের দর্শন ধারণ করে একটি সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কবি নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নজরুলের গান পরিবেশিত হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মধ্য দিয়ে সদরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। যা পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলাই ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।