এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আগামী ২৪ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠেয় তৃতীয় সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী তাঁকে এই সমাবর্তনে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ জানান। উপাচার্যের আমন্ত্রণ গ্রহণ করে রাষ্ট্রপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার সম্মতি প্রদান করেন।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক পরিস্থিতি এবং সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন উপাচার্য। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষা খাতে নোবিপ্রবির অবদান, চলমান বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়।
রাষ্ট্রপতির এই ইতিবাচক সাড়ায় নোবিপ্রবি পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আশা প্রকাশ করে বলেন, "রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতি নোবিপ্রবির ৩য় সমাবর্তনকে আরও বেশি তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ ও স্মরনীয় করে তুলবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।