এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে (ইমাম উদ্দিন চত্বর) গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির হোসেন সাদ্দাম ও সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি মো. পারভেজ খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে নানামুখী চক্রান্ত চালানো হচ্ছে। আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্র রাজপথে থেকেই রুখে দেওয়া হবে। একই সঙ্গে কোথাও কোনো নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে জড়িতদের ধরে আইনের আওতায় আনতে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।
দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, ফরিদপুরের শান্ত পরিবেশ বিনষ্ট করতে কাউকে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করতে নেতাকর্মীদের সার্বক্ষণিক সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।