এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ১নং কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে ইউএনও কিশোর কুমার দাস বলেন, “ডেঙ্গু থেকে বাঁচতে হলে নিজেদের বাড়ি, বিদ্যালয় ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন কোনোভাবেই বৃষ্টির বা পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”
তিনি আরও বলেন, “ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র ও পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি তাদের পরিবার ও প্রতিবেশীদেরও ডেঙ্গু প্রতিরোধে উদ্বুদ্ধ ও সচেতন করতে পারে।”
এ সময় পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞানমূলক ও সৃজনশীল বই পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়, চিন্তাশক্তিকে শাণিত করে এবং শিক্ষার্থীদের একজন আলোকিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম মিয়া।
এছাড়াও কর্মসূচি চলাকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।