এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে এক সপ্তাহের ব্যবধানে দুই মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়ে পড়েছে। ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সন্তানদের খুঁজে না পেয়ে নিখোঁজ দুই পরিবারের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।
জানা গেছে, গত শনিবার (১৪ জুন) কালকিনি পৌরসভার কাশিমপুর গ্রামের নাসির মৃধার আট বছর বয়সী মেয়ে নাছিমা একটি গায়ে হলুদ অনুষ্ঠানে নানা বাড়িতে গিয়ে নিখোঁজ হয়। এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। নাছিমার নানী তাসলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার নাতনিকে আর কোথায় খুঁজবো? আমাদের খাওয়া-দাওয়া বন্ধ। এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না।”
এর মধ্যে আবার বুধবার (১৮ জুন) সকালে নিখোঁজ হয়েছে আরেক মাদ্রাসাছাত্রী ইসরাত। সে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর জায়গির গ্রামের রেজাউল করিম বাবুর আট বছর বয়সী মেয়ে। সকাল ৮টার দিকে স্থানীয় মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ইসরাত। এরপর আর ফিরে আসেনি।
ইসরাতের বাবা রেজাউল করিম বাবু মুঠোফোনে বলেন, “আমি প্রবাসে ছিলাম। মেয়ের খবরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি। এখন শুধু মেয়েকে খুঁজে পাওয়ার অপেক্ষা।”
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম সোহেল রানা জানান, “নাছিমার নিখোঁজ বিষয়ে এখনো তেমন কোনো অগ্রগতি হয়নি। আর ইসরাত নিখোঁজ হওয়া সম্পর্কেও এখনো আমি কিছু জানি না।”
এভাবে এক সপ্তাহের ব্যবধানে দুই শিশুর নিখোঁজ হয়ে যাওয়া এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা দ্রুত তাদের খোঁজে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করছেন।
এপ্রিল ২১, ২০২৫
নভেম্বর ২৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ঢাকা | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।