এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে ‘একাদশ পার্টি কংগ্রেস ২০২৫’ উপলক্ষে ফরিদপুরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলায় আয়োজিত এই সভায় নেতারা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও শ্রমজীবী মানুষের বাস্তবতা তুলে ধরে বিভিন্ন দাবিদাওয়া পেশ করেন।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রফিকুজ্জামান লায়েক। এতে প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক অরুন কুমার শীল।
বক্তারা বলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি একটি আদর্শনিষ্ঠ রাজনৈতিক সংগঠন, যার ঐতিহাসিক ভূমিকা রয়েছে কৃষক-শ্রমিক-দিনমজুরদের অধিকার আদায়ের আন্দোলনে। তাঁরা বলেন, বর্তমান সময়ে একটি শ্রমিকের সম্মানজনক জীবনযাপনের জন্য ন্যূনতম বেতন হওয়া উচিত ২৫ হাজার টাকা। অথচ অধিকাংশ শ্রমিক তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন।
বক্তারা নিহত শ্রমিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান এবং সরকারের প্রতি আহ্বান জানান যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বিগত সরকার উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাট করেছে, বিদেশে বাড়ি-গাড়ি কিনেছে, ব্যাংক খালি করেছে এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না থাকায় সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
পরিশেষে, তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।