এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক—এই চারটি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির কার্যালয়ে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার খোশবুর রহমান খোকন এবং সদস্য সচিব হারুন অর রশিদসহ অন্যান্য সদস্য—প্রকাশ কুন্ডু, মিরাজ হোসেন, নিত্য গোপাল কুণ্ড, আরিফুর রহমান বাচ্চু ও শহীদ বিশ্বাস—এই মনোনয়নপত্র গ্রহণ করেন।
নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন দিয়েছেন ৪ জন: সৈয়দ মিজানুর রহমান, আবুল বাশার শেখ, আব্দুস সালাম শেখ ও মো. সিরাজুল ইসলাম সোজা।
সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন: মোহাম্মদ ইসরাফিল মোল্লা, মোস্তাফিজুর রহমান রাসেল ও সৈয়দ আরিফুজ্জামান লিপু।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আলী জুদ্দু ও মনিরুল ইসলাম।
অর্থ সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছেন বায়েজিদ মোল্লা ও কামরুল ইসলাম দাউদ।
নির্বাচন তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং একই দিনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২২ জুন সকাল ১০টায় প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৬ জুন, বেলা ২টা পর্যন্ত।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই, আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে।
প্রধান নির্বাচন কমিশনার খোশবুর রহমান খোকন বলেন, "আবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বাজারের ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করছি।"
অক্টোবর ১, ২০২৪
জুন ২৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।