পিরোজপুরের নতুন পুলিশ সুপার হিসেবে মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৬ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরের নতুন পুলিশ সুপার হিসেবে মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ

পিরোজপুরের নবাগত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা। 

আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তিনি বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। 

দায়িত্ব গ্রহণকালে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মুহাম্মদ তালেবুর রহমান ২৫তম বিসিএস (পুলিশ) পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পিরোজপুর জেলায় যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সততা, দক্ষতা ও অসাধারণ নেতৃত্বের মাধ্যমে তিনি সুনাম অর্জন করেছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।