এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৪ ফেব্রুয়ারি ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা সফল করার লক্ষ্যে সোমবার সন্ধ্যায় জেলা যুবদলের নেতাকর্মীরা শহরে এ শুভেচ্ছা মিছিল বের করেন।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন সহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি রাজেন্দ্র কলেজ মাঠ জন সমুদ্রে পরিণত হবে। তারা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ পরিচালিত হবে। জনসভায় সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।