এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-৩ আসনের ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটারদের সামনে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ২ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে 'সুশাসনের জন্য নাগরিক' (সুজন) ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে তারা এসব প্রতিশ্রুতি দেন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সুজন ফরিদপুর জেলা কমিটির সভাপতি লিয়াকত হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সহ-সভাপতি তৌহিদুল ইসলাম স্টালিন। এ সময় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, আইনজীবী ও বিপুল সংখ্যক তরুণ ভোটার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নায়াব ইউসুফ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রফেসর মো. আবদুত তাওয়াব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কে. এম. ছরোয়ার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রফিকুজ্জামান লায়েক এবং স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ও রাজনৈতিক দর্শন তুলে ধরেন। তারা নির্বাচিত হলে ফরিদপুরের বেকারত্ব নিরসন, মানসম্মত চিকিৎসা ও শিক্ষা নিশ্চিতকরণ, নদীভাঙন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দেন।
দ্বিতীয় পর্বে শুরু হয় প্রাণবন্ত ‘প্রশ্ন-উত্তর’ অধিবেশন। এতে ভোটাররা সরাসরি প্রার্থীদের কাছে এলাকার বিদ্যমান সমস্যা, সরকারি সেবায় হয়রানি এবং উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিয়ে তীক্ষ্ণ প্রশ্ন করেন। প্রার্থীরাও তাৎক্ষণিকভাবে সেইসব প্রশ্নের উত্তর দেন এবং সমস্যা সমাধানের পথ বাতলে দেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রার্থীদের সরাসরি জবাবে পুরো অম্বিকা ময়দান মুখরিত হয়ে ওঠে।
আয়োজক সংস্থা সুজনের পক্ষ থেকে জানানো হয়, গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা এবং ভোটারদের সচেতন করার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন। ভোটাররা যাতে প্রার্থীর যোগ্যতা ও দায়বদ্ধতা যাচাই করে সঠিক প্রতিনিধি নির্বাচন করতে পারেন, সেটিই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
উপস্থিত সাধারণ ভোটাররা এই উদ্যোগের প্রশংসা করে জানান, প্রার্থীদের সরাসরি প্রশ্ন করার সুযোগ পাওয়ায় তাদের স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। এ ধরনের আয়োজন নির্বাচনী পরিবেশে সুস্থ ধারা বজায় রাখতে এবং ভোটারদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।