এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া, সংগীয় অফিসার ও ফোর্সসহ শনিবার (৮ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন গাজিরচট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহাগ হাওলাদার (২১), পিতা মোঃ কালাম হাওলাদার, মাতা সূর্য বানু, সাং—মধ্য গাজিরচট (খন্দকার মসজিদ গলি), থানা—আশুলিয়া, জেলা—ঢাকা এবং মোঃ কালাম হাওলাদার (৪৪), পিতা মোঃ হোসেন হাওলাদার, মাতা মৃত রমজান বানু, সাং—মধ্য গাজিরচট (খন্দকার মসজিদ গলি), থানা—আশুলিয়া, জেলা—ঢাকা।
অভিযানকালে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।