এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২১ মার্চ (বৃহস্পতিবার) রাত ১১টা ৫৫ মিনিটে সাভার থানাধীন জালেশ্বর শিমুলতলা এলাকা থেকে অভিযুক্ত মো. রাশেদ মোল্লাকে (২১) গ্রেফতার করা হয়। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার মর্তাপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সাভারের রেডিও কলোনি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় ডিবি (উত্তর) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন এসআই (নিঃ) মো. সিরাজ উদ দৌলাহসহ অন্যান্য কর্মকর্তারা।
গ্রেফতারকৃত রাশেদ মোল্লার বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।