এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পার্শবতী রাজশাহীর জেলার বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই অস্ত্রগুলো মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (৭ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫-এর একটি দল বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানস্থলে তল্লাশি চালিয়ে মোট ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার কৃত ছুরি: ১৬টি টাঙ্গি (কুঠার সদৃশ): ৩২টি চাপাতি: ০৪টি হাসুয়া: ০৪টি বর্তমান অবস্থা ও আইনি ব্যবস্থা
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রগুলো বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করতে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে র্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।