এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলার হরিপুর এলাকায় ধানক্ষেত থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে রাণীনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের নাম জুয়েল (৩৫)। তিনি উপজেলার কালীগ্রাম ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।
নিহতের শাশুড়ি দেলারা বেগম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে জুয়েল ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ দেখতে পান।
পরিবারের অভিযোগ, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করেছে।
রাণীনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সেপ্টেম্বর ২৩, ২০২৫
মার্চ ২৮, ২০২৬
ফেব্রু ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।