এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের তৎপরতায় অতিথি পাখি বিক্রির উদ্দেশ্যে ধরে রাখা ছয়টি পাখি উদ্ধার করা হয়েছে। পরে এই পাখিগুলো জনসম্মুখে পুনর্ভবা নদীর পাড়ে অবমুক্ত করা হয়।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। সেখানে বিক্রির উদ্দেশ্যে অতিথি পাখির দরদাম চলছিল। অভিযানের মাধ্যমে ছয়টি পাখি উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী পরিযায়ী পাখি ধরা, হত্যা, শিকার বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, অভিযানের পর ফেরার পথে পুনর্ভবা নদীর পাড়ে পর্যটকদের জন্য নির্মাণাধীন বেঞ্চ স্থাপনের কাজ পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় পরিবেশপ্রেমীরা উপজেলা প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অতিথি পাখি সংরক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
মার্চ ১৯, ২০২৬
জানু ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।