এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।আজ
রবিবার বিকাল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর কোতোয়ালি থানাধীন বাদামতলী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেজর সোহেল রানার নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অংশ নেয়।
অভিযানকালে শুভ (২৯), পিতা শুকুর মোল্লা, গ্রাম আলিপুর রাজ্জাকের মোড়, থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর—কে ধাওয়া করা হলে সে পালানোর চেষ্টা করে। এ সময় তার কাছে থাকা অস্ত্রটি সড়কের পাশে ফেলে দেয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
তল্লাশির সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি পুরাতন মোবাইল ফোন এবং হলুদ রঙের ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।