এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রায় দুই বছর আগে অন্তর্জালে মুক্তি পেয়েছিল জনপ্রিয় নাটক ‘ভ্যানিশিং ম্যান’। দর্শকপ্রিয়তার ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে এর সিক্যুয়াল ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’। মুক্তির পর থেকেই বরাবরের মতো দর্শকের মন জয় করে নিয়েছে নাটকটি। ইতোমধ্যে নাটকটি প্রায় ৬০ লাখ মানুষ দেখেছেন এবং মন্তব্যের ঘরে জমা পড়েছে আড়াই হাজারেরও বেশি ইতিবাচক প্রতিক্রিয়া।
তবে এবারের কিস্তিতে দর্শকদের সবচেয়ে বেশি নজর কেড়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশের বিপরীতে অভিনয় করা তরুণ অভিনেত্রী শেগুফতা আহমেদ জারবীনি। নবাগতা এই অভিনেত্রীর মিষ্টি চেহারা, পরিমিত অভিনয় আর সাবলীল প্রকাশ দর্শকদের মুগ্ধ করেছে।
ইউটিউবের মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক জারবীনির অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। কেউ কেউ লিখেছেন, "নায়িকা অসাধারণ অভিনয় করেছেন। একদম ন্যাচারাল, কোনো ওভার অ্যাক্টিং নেই। তাকে আরও নাটকে দেখতে চাই।" আবার কেউ লিখেছেন, "মেয়েটাকে পলাশের সঙ্গে দারুণ মানিয়েছে, খুবই পরিমিত অভিনয়।"
দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের এই ভালোবাসায় উচ্ছ্বসিত জারবীনি। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, "নাটকটি মুক্তির পর থেকে দর্শকদের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, তা সত্যিই অভাবনীয়। এই অভিজ্ঞতা আমার জন্য একদমই নতুন। ফেসবুকের বিভিন্ন পোস্ট ও দর্শকদের মন্তব্য দেখে আমি আপ্লুত। সবাই এত প্রশংসা করছেন যে আমি নিজেই বেশ লজ্জা পাচ্ছি, তবে পুরো বিষয়টি খুব উপভোগ করছি।"
অভিনয়ে জারবীনি একেবারে নতুন নন, তবে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ভিন্ন। স্বপ্ন ছিল পাইলট হওয়ার, আর সেই লক্ষ্যেই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি। এর আগে নির্মাতা নাজমুল হুদা ইমনের পরিচালনায় ‘কুড বি আস!’ ও ‘কুলেজ’ নাটকে অভিনয় করলেও ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ দিয়ে কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হলো তার।
আগের কিস্তিতে জিয়াউল হক পলাশের বিপরীতে অভিনয় করেছিলেন সাফা কবির এবং সেখানে জারবীনি একটি ছোট চরিত্রে ছিলেন। এবারের সিক্যুয়ালে প্রধান চরিত্রে সুযোগ পাওয়া প্রসঙ্গে জারবীনি বলেন, "আমি জানতাম সিক্যুয়ালে আমি থাকব, তবে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাব—তা ভাবিনি। ভেবেছিলাম সাফা কবির আপুই থাকবেন। শুটিং শুরুর মাত্র এক সপ্তাহ আগে জানতে পারি যে, প্রধান নারী চরিত্রে আমিই অভিনয় করছি। খবরটি শুনে যেমন আনন্দিত হয়েছিলাম, তেমনই নার্ভাসও ছিলাম। নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করেছি এবং এখন দর্শকের ভালো লাগা দেখে সব কষ্ট সার্থক মনে হচ্ছে।"
নাটকটির নির্মাতা নাজমুল হুদা ইমন বলেন, "‘ভ্যানিশিং ম্যান’ নাটকটি থেকে আমরা যে সাড়া পেয়েছিলাম, এর সিক্যুয়ালটি থেকে সাড়া তার চেয়েও অনেক বেশি। দর্শকরা কাজটি দারুণ উপভোগ করছেন। পলাশের সঙ্গে জারবীনির নতুন জুটি দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছে। নবাগতা হিসেবে জারবীনি চমৎকার পারফর্ম করেছে।"
‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ নাটকে জিয়াউল হক পলাশ ও জারবীনি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজি, ফরহাদ জুলফিকার, আনোয়ার হোসেন, শাহানা স্বপ্না এবং শরীফ আজম প্রমুখ।
জুলাই ১, ২০২৬
আগস্ট ৮, ২০২৬
মার্চ ১৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।