এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশীয় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ চলতি আগস্ট মাসজুড়ে দর্শকদের জন্য নিয়ে আসছে চারটি নতুন কনটেন্ট। এর মধ্যে রয়েছে প্রেক্ষাগৃহে সাড়া জাগানো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ এবং তিনটি বিশেষ স্বল্পদৈর্ঘ্য সিনেমা। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের বিনোদনের খোরাক জোগাতে আগস্টের প্রতি সপ্তাহে একটি করে কনটেন্ট মুক্তি দেওয়া হবে।
আগস্টের চরকি কন্টেন্ট তালিকা ও বিস্তারিত:
এখানে রাজনৈতিক আলাপ জরুরি (মুক্তি: ৬ আগস্ট)
গত জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আহমেদ হাসান সানির এই সিনেমাটি এবার দেখা যাবে চরকিতে। খালিদ মাহবুব তুর্য প্রযোজিত এই সিনেমার গল্পে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার নানা বিষয় উঠে এসেছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ ও তানভির অপূর্ব।
রঙিন সুরমা (মুক্তি: ১৩ আগস্ট)
একটি মিথ্যা, অজস্র চিঠি এবং এক দম্পতির অটুট ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ড্রামা ঘরানার চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। রিয়াজুল হক ইমরান পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্যে মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি আফজাল হোসেন ও আফসানা মিমি।
ফাইসা গেছি (মুক্তি: ২০ আগস্ট)
একজন উবার চালকের বিচিত্র সব যাত্রীর মুখোমুখি হওয়া এবং সুযোগ ও অপরাধের ভেদাভেদ অনুধাবনের গল্প নিয়ে তৈরি ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু ও করভী মিজান।
পেইন্ট অন ড্রাই লিফ (মুক্তি: ২৭ আগস্ট)
অতিবাস্তব এক জগতের পটভূমিতে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পেইন্ট অন ড্রাই লিফ’। ভালোবাসা, আশা এবং বিনাশের মুখেও মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছার কথা উঠে এসেছে এতে। ফুয়াদুজ্জামান ফুয়াদের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও কাজী নওশাবা আহমেদ।
জুলাই ১৬, ২০২৬
আগস্ট ১৭, ২০২৬
সেপ্টেম্বর ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।