এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পহেলা বৈশাখের সকালে গাজীপুরের টঙ্গীতে এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাঙ্গাইল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর থামিয়ে দণ্ডিত বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের কারামুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়ালসেতু সংলগ্ন স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলে আয়োজিত ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষিমেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সকাল থেকেই টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিতে থাকেন।
সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহরটি নির্ধারিত স্থানে পৌঁছালে নেতা-কর্মীরা আকস্মিকভাবে স্লোগান দিতে শুরু করেন এবং একপর্যায়ে গাড়িবহরের গতি রোধ করে দাঁড়ান। এতে কিছু সময়ের জন্য সেখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এবং উত্তেজনার সৃষ্টি হয়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি শান্ত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনূর ইসলাম রনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। দীর্ঘকাল ধরে তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাবন্দী রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই বার্তা—সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমার বাবার নির্দোষিতা প্রমাণিত হলে তাঁকে যেন দ্রুত মুক্তি দেওয়া হয়।’
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের তৎকালীন সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নূরুল ইসলাম সরকারকে অভিযুক্ত করা হয়। সেই বছরই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্ট কয়েকজনের মৃত্যুদণ্ড বহাল রাখলেও নূরুল ইসলাম সরকারের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এ মামলায় দণ্ডপ্রাপ্ত আরও ৯ জন আসামি এখনো পলাতক রয়েছেন।
প্রধানমন্ত্রীর চলার পথে এমন আকস্মিক বিক্ষোভ ও দাবি জানানোর বিষয়টি এখন স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।