এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পহেলা বৈশাখের নতুন সকালে দেশের কৃষকদের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উৎসবের এই দিনে কৃষকদের জীবনমান উন্নয়ন ও সরাসরি সরকারি সহায়তা নিশ্চিত করতে তিনি আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিয়ে এই কার্যক্রমের সূচনা করেন।
এর আগে, সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে বেলা ১১টার দিকে টাঙ্গাইলে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সরকার জানিয়েছে, এই কার্ডের মাধ্যমে কৃষকরা এখন থেকে সরাসরি এবং ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন সরকারি প্রণোদনা, ভর্তুকি ও অন্যান্য আর্থিক সহায়তা গ্রহণ করতে পারবেন। এর ফলে কৃষি সহায়তায় স্বচ্ছতা আসবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ কর্মসূচির বিস্তারিত তুলে ধরে জানান, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে এই কর্মসূচির পাইলটিং বা পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এই পর্যায়ে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কার্ডের আওতায় এসেছেন। কার্ডধারী প্রত্যেক কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি নগদ সহায়তা পাবেন।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের একটি অন্যতম প্রতিশ্রুতি ছিল এই ‘কৃষক কার্ড’। এর আগে সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’, খেলোয়াড়দের জন্য ‘ক্রীড়া কার্ড’ এবং কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘খাল খনন কর্মসূচি’ চালু করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে প্রশাসন। সেই ধারাবাহিকতায় ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে সরকার সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের কৃষি উৎপাদনে তাদের কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।