এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর রমনা পার্কের জারুল চত্বরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত নববর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের কঠিন সময়ে দাঁড়িয়েও বলেছিলেন—আমরা কোনো প্রতিশোধ বা প্রতিহিংসায় বিশ্বাস করি না। বর্তমান সরকারও সেই নীতিতে অটল। আমরা একটি অন্তর্ভুক্তমূলক ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকবে এবং গণতন্ত্র সুসংহত হবে।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, আমাদের মূল অঙ্গীকার হলো ‘সবার আগে বাংলাদেশ’। আমরা দেশের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিময় ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে চাই।
পহেলা বৈশাখের উৎসবমুখর পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নববর্ষের এই আনন্দ সারা শহরে ছড়িয়ে পড়েছে। সম্প্রীতি ও শান্তির এই চেতনাকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।