এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (২২ জুন) দেশের ৫টি জেলায় বিজিবি মোতায়েনের তথ্য জানিয়েছিল বাহিনীটির সদর দপ্তর। জেলাগুলো হলো— কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার। পরিস্থিতি বিবেচনায় দেশের অন্যান্য জেলাগুলোতেও তাৎক্ষণিকভাবে মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের প্রস্তুত (স্ট্যান্ডবাই) রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা এড়াতে ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্পর্শকাতর স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার মধ্যরাত থেকেই বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল শুরু হয়েছে। পাশাপাশি পুলিশ ও র্যাবের পক্ষ থেকেও সার্বিক নজরদারি জোরদার করা হয়েছে।
পরিস্থিতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যদি সরকারকে বিব্রত করার কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তবে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।