এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) তাকে বরখাস্তের এই আদেশ দেওয়া হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ গণমাধ্যমকে এই কর্মকর্তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে ওই কর্মকর্তার আপত্তিকর অবস্থার ৪৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ও অসন্তোষের সৃষ্টি হলে দ্রুত তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নারী কেলেঙ্কারী, দুর্নীতি ও অসদাচরণের’ অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় বিআইডব্লিউটিএ-এর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে বিআইডব্লিউটিএ-এর কর্মচারী চাকরি প্রবিধানমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে এ কে এম আরিফ উদ্দিন বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। তবে এই সময়ে তাকে নিয়মিত বিআইডব্লিউটিএ-এর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে হাজিরা দিতে হবে।
এদিকে, একই আদেশে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের শূন্য পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিআইডব্লিউটিএ-এর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে।
জুলাই ২৮, ২০২৬
এপ্রিল ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।