এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হলিউডের অন্যতম জনপ্রিয় ও সুদর্শন তারকা ব্র্যাড পিট দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে রুপালি পর্দা মাতিয়ে রাখছেন। সুঅভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও প্রেম-বিয়ে নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেতা। ২০১৬ সালে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর থেকে তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে এখনও আইনি লড়াই চলছে। তবে এই দীর্ঘ বিরোধের মাঝেই বিনোদন জগতে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে—নিজের চেয়ে ২৯ বছরের ছোট প্রেমিকা ইনেস ডি র্যামনকে গোপনে বিয়ে করেছেন এই হলিউড মেগাস্টার।
সম্প্রতি গ্রিসের রাস্তায় হাত ধরে ঘুরে বেড়াতে দেখা গেছে ব্র্যাড পিট ও ইনেস ডি র্যামনকে। জোলির সঙ্গে বিচ্ছেদের ছয় বছর পর ইনেসের সঙ্গে সম্পর্কে জড়ান এই ‘এফওয়ান’ তারকা। দীর্ঘদিন ধরে তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন চললেও, হলিউডপাড়ায় এখন নতুন আলোচনা—তাঁরা নাকি গোপনে বিয়ের পর্বটাও সেরে ফেলেছেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘রাডারঅনলাইন’-এর একটি প্রতিবেদন অনুসারে, ব্র্যাড ও ইনেস আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ের খবর স্বীকার না করলেও তাঁরা বিবাহিত দম্পতির মতোই একসাথে বসবাস করছেন। এমনকি ঘনিষ্ঠ বন্ধুদের কাছে ব্র্যাড ইনেসকে নিজের ‘স্ত্রী’ বলে সম্বোধন করছেন বলেও টাইমস এন্টারটেইনমেন্টের প্রতিবেদনে জানানো হয়েছে।
ব্র্যাড পিটের পারিবারিক এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “ব্র্যাড ও ইনেস সব দিক থেকেই বিবাহিত দম্পতির মতো জীবনযাপন করছেন। তাঁরা একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করেন এবং তাঁরা একে অপরের প্রকৃত আত্মিক সঙ্গী (সোলমেট)।”
জেনিফার অ্যানিস্টন ও অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দুটি বহুল আলোচিত বিচ্ছেদের তিক্ত অভিজ্ঞতার পর আইনি বিয়ে নিয়ে কিছুটা সতর্ক ব্র্যাড পিট। তবে ইনেসও জাঁকজমকপূর্ণ বা আইনি বিয়ের জন্য তাঁকে কোনো চাপ দিচ্ছেন না। তবে ঘনিষ্ঠ মহলের ধারণা, শীঘ্রই তাঁরা আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। সে ক্ষেত্রে নিজের বিপুল সম্পত্তি রক্ষার্থে ব্র্যাড একটি প্রাক-বিবাহ চুক্তি (প্রেনাপশিয়াল অ্যাগ্রিমেন্ট) করতে পারেন।
এদিকে সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাডের আইনি লড়াই ও পারিবারিক দূরত্বের বিষয়টি এখনও অমীমাংসিত। তাঁদের ছয় সন্তানের মধ্যে ম্যাডক্স, জাহারা, শাইলো এবং ভিভিয়েন ইতিমধ্যেই নিজেদের নামের শেষ থেকে ‘পিট’ পদবিটি বাদ দিয়েছেন। সন্তানদের সঙ্গে এমন দূরত্বের মধ্যেও ইনেসের সঙ্গে নতুন করে সংসার ও পরিবার গড়ার ব্যাপারে ব্র্যাড পিট বেশ আগ্রহী বলে জানা গেছে।
জুন ২১, ২০২৬
জুলাই ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।