এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হলিউড মেগাস্টার টম ক্রুজ ও জনপ্রিয় অভিনেত্রী কেটি হোমসের একমাত্র কন্যা সুরি আনুষ্ঠানিকভাবে নিজের নাম থেকে বাবার পদবি ‘ক্রুজ’ ছেঁটে ফেলেছেন। ২০ বছর বয়সী এই তারকা-সন্তান আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাবার পদবি বাদ দিয়ে যুক্ত করেছেন মা কেটি হোমসের মধ্যনাম ‘নোয়েল’। নাম পরিবর্তনের পর তিনি এখন থেকে ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হবেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আইডব্লিউএম বাজের সূত্রমতে, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ঐতিহ্যবাহী কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন সুরি। তবে এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়; ২০২৪ সালের জুনে নিজের হাইস্কুল সমাবর্তন অনুষ্ঠানেই তিনি প্রথমবার ‘সুরি নোয়েল’ নামটি ব্যবহার করেছিলেন।
২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে সুরিকে লাইমলাইটের কোলাহল থেকে দূরে রেখে একাই বড় করে তোলেন মা কেটি হোমস। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিচ্ছেদের পর গত প্রায় ১৪ বছর ধরে বাবার সঙ্গে সুরির নিয়মিত কোনো যোগাযোগ বা দেখা-সাক্ষাৎ ছিল না। মূলত বাবার সঙ্গে এই দীর্ঘদিনের মানসিক দূরত্ব ও পারিবারিক সম্পর্কের জটিলতার কারণেই সুরির এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিনোদনপ্রেমীরা। বিশ্বখ্যাত বাবার পরিচয়ের বাইরে এসে তিনি স্বাধীনভাবে নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে চান।
এদিকে, দুই তারকা বাবা-মা এখন নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অস্কারজয়ী বিখ্যাত পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনিয়ারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এ সম্পূর্ণ ভিন্ন এক রূপে পর্দায় হাজির হবেন টম ক্রুজ। অন্যদিকে, কেটি হোমস ব্যস্ত রয়েছেন নিজের রচনা ও পরিচালনায় তৈরি রোমান্টিক-ড্রামা সিনেমা ‘হ্যাপি আওয়ার্স’ নিয়ে।
পারিবারিক টানাপোড়েন পেছনে ফেলে সুরি নোয়েলের নিজের পায়ে দাঁড়ানোর এই প্রয়াসকে ইতিবাচকভাবেই দেখছেন ভক্ত ও অনুরাগীরা।
জুন ২৩, ২০২৬
জুলাই ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।