এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ ও হাসপাতালের সেবা জোরদারের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, তৃণমূল মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। হাসপাতালের প্রতিটি চিকিৎসককে রোগীর প্রতি আরও আন্তরিক হয়ে সেবা দিতে হবে। চিকিৎসাসামগ্রীর সুষ্ঠু ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এ অঞ্চলের মানুষের সেবার প্রধান ভরসাস্থল। প্রশাসনিকভাবে আমরা হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রমে সব ধরণের সহযোগিতা প্রদান অব্যাহত রাখব।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. খায়রুল আলম সভার শুরুতে হাসপাতালের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, সীমাবদ্ধতার মধ্যেও আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। জনবল সংকট ও প্রয়োজনীয় কিছু সমস্যা সমাধান হলে আত্রাইয়ের মানুষকে আরও উন্নত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে।
সভায় গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাকিদার। তিনি বলেন, হাসপাতালে কুকুরের কামড় এবং সাপের বিষের বিরুদ্ধে প্রয়োজনীয় ভ্যাকসিন যাতে সবসময় পর্যাপ্ত পরিমাণে সংরক্ষণ থাকে এবং সাধারণ রোগীরা যাতে তা খুব সহজেই পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। গ্রামীণ মানুষের জরুরি চিকিৎসায় ভ্যাকসিনের কোনো সংকট থাকা যাবে না।
সভায় অন্যান্যের মধ্যে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এপ্রিল ১, ২০২৬
আগস্ট ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।