এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত ১৭ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার ও শনাক্ত করার পর মঙ্গলবার (২৮ জুলাই) দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির চংকিং পৌরসভার অন্তর্গত পেংশুই কাউন্টিতে পাহাড়ি এলাকা ধসে পড়ে। ফলে পাহাড়ের পাদদেশ এবং নদীতীরবর্তী বেশ কয়েকটি আবাসিক ভবন মাটির নিচে চাপা পড়ে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায়, পাহাড় থেকে বিশাল পরিমাণ পাথর ও মাটি ধসে পড়ে পুরো একটি আবাসিক এলাকা এবং সংলগ্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিয়েছে। দুর্ঘটনার পরপরই শত শত উদ্ধারকর্মী দিনরাত সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
এর আগে উদ্ধারকারীরা জানিয়েছিলেন, ধ্বংসস্তূপে আটকে পড়া প্রায় ৫০ জন নিখোঁজের আর জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। গত শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ১১ জন ছিল।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে সংগৃহীত আলামত ও মরদেহের ডিএনএ পরীক্ষার মাধ্যমে আরও ৩০ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এতে করে এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৪১ জনে।
উল্লেখ্য, চংকিংয়ের এই পাহাড় ধসের ঠিক দুই সপ্তাহ আগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশেও আরেকটি ভূমিধসের ঘটনা ঘটে। সেখানে ৩৩ জন মাটিচাপা পড়েছিলেন এবং অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছিল।
মার্চ ১, ২০২৬
মার্চ ২৫, ২০২৬
নভেম্বর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।