এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্স থেকে সংগৃহীত অর্থের সঙ্গে জেলা প্রশাসনের তহবিল থেকে এই অর্থ মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।
তিনি জানান, হযরত শাহজালাল (রহ.)-এর দানবাক্সগুলো থেকে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা সংগৃহীত হয়েছিল। বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জেলা প্রশাসনের ফান্ড থেকে এর সঙ্গে আরও ৫ লাখ টাকা যোগ করেন। সোমবার বিকেলে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে জমা করা হয়েছে।
৭০০ বছরের রীতি ভেঙে প্রকাশ্যে গণনা
হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রায় ৭০০ বছরের প্রচলিত নিয়ম ভেঙে এবারই প্রথম দানবাক্সের অর্থ প্রকাশ্যে গণনার উদ্যোগ নেন বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এই সাহসী পদক্ষেপের পর গত রোববার (২১ জুন) তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে বদলির আদেশ আসার পরও তিনি পিছু হটেননি। সোমবার বিকেলে তাঁর নির্দেশনায় মাজারের দানবাক্সগুলো খুলে প্রকাশ্যে গণনা শুরু করা হয়।
টানা চার ঘণ্টা গণনা শেষে সোমবার সন্ধ্যায় ওয়াকফ কর্মকর্তা সজল মিয়া গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত ৩টি ডেগ এবং ১টি দানবাক্স খুলে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং ৭ আনা স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।
ডিসি সারওয়ার আলমের বিদায়ি বার্তা
এর আগে, গত রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে সংযুক্ত করা হয়। প্রজ্ঞাপনে বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি এবং সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কারোর নামও ঘোষণা করা হয়নি।
বদলির আদেশ জারির পর মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিলেটবাসীর উদ্দেশে একটি বিদায়ি বার্তা দিয়েছেন মো. সারওয়ার আলম।
নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন— "বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।"
মে ২৯, ২০২৬
জুন ২১, ২০২৬
মে ২৩, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।