এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মশা নিধন কার্যক্রম আরও গতিশীল করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে এই শক্তিশালী টাস্কফোর্স গঠন করা হবে।
আজ মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে গঠিত জাতীয় কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
সভা শেষে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধিতে জাতীয় কমিটি সমন্বিতভাবে কাজ করবে। বর্তমান পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে প্রতিমন্ত্রীর নেতৃত্বে এই টাস্কফোর্স গঠনের বিষয়ে সভায় উপস্থিত সবাই একমত প্রকাশ করেন।
এই বিশেষ টাস্কফোর্স মাঠপর্যায়ে মশা নিধন কার্যক্রমের সার্বিক জবাবদিহি নিশ্চিত করতে সরাসরি কাজ করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।