এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (২৩ জুন) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলাওয়ার হোসেনের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। জামায়াতের এই কর্মসূচিতে কোনো উদ্দেশ্যপ্রণোদিত অনুপ্রবেশকারী বা চক্রান্তকারী ঢুকে এই ঘটনা ঘটিয়েছে কি না—তা খতিয়ে দেখতে ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিককে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামীকালের (বুধবার) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন বলেন, "জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় বদ্ধপরিকর। জামায়াতের কোনো স্তরের জনশক্তি স্বাধীন সাংবাদিকতায় কখনো বাধা সৃষ্টি করেনি এবং ভবিষ্যতেও করবে না। হামলার ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো কর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে হামলার ঘটনার পরপরই ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের খোঁজ-খবর নিতে যান। তিনি আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজ নেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উপস্থিত সাংবাদিকদের ধৈর্য ধরার অনুরোধ জানান।
এর আগে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ব্রিফিং চলাকালে নেতাকর্মীদের একাংশের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনা ঘটে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।