এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার পর ঢাকার রমনা থানা যুবদলের আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে রমনা থানা যুবদলের বর্তমান কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে, সোমবার রাত আটটার দিকে রাজধানীর মৌচাক এলাকায় রমনা থানার সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বিলাল হোসেন তালুকদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
নিহত বিলালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া মো. মোবারক হোসেন আকাশ জানান, রমনা থানা যুবদল নেতা লুৎফরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল বিলালের ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনার জের ধরেই যুবদলের কেন্দ্রীয় কমিটি দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার এবং রমনা থানার কমিটি বিলুপ্ত করার মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।