এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি ও দেশপ্রেমের যে আদর্শ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে গেছেন, তা আজও দেশের মানুষের কাছে অনুসরণীয়।
সোমবার (৮ জুন) রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী (মহাপ্রয়াণ বার্ষিকী) উপলক্ষে আয়োজিত এক প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয় এবং তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "দেশের তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল, তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল—ঠিক সেই সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।" এসময় তিনি যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি পুনর্গঠনে জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন।
মুক্তিযুদ্ধে অসাম্প্রদায়িক চেতনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "১৯৭১ সালে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলে আমরা একসঙ্গে যুদ্ধ করেছি। একাত্তর আমাদের অস্তিত্ব, একাত্তরকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না।"
জিয়াউর রহমানকে সততার এক নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, "তিনি সব ধর্মের মানুষদের নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তার দেখানো সেই পথ ধরেই আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
ফেব্রু ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।