এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,২০,৯০৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (রিকশা) প্রতীকে পেয়েছেন ৮৭,৯৫৬ ভোট।
বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ৩২,৯৫৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ফরিদপুর-২ আসনের ১১৭টি কেন্দ্রে চলে ভোটগ্রহণ। এই আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩,৩২,০৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭২,৯০৪ জন ও মহিলা ভোটার ১,৫৯,১৩৭ জন। ভোট গণনা শেষে ৬৬.৮৫% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে, দীর্ঘ সময় পর এই আসনে ধানের শীষের জয় আসায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
ভোট দিতে পেরে ভোটারদের মাঝে ভোটের আমেজ সৃষ্টি হয়।নতুন ভোটাররা তাদের ভোট দিতে পেরে তারা গর্ববোধ করে।
আগস্ট ১৫, ২০২৬
আগস্ট ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।