এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শূন্য হওয়া তিনটি আসনে দলের বিকল্প প্রার্থীরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে খালেদা জিয়ার প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার অসুস্থতার কারণে পূর্বসতর্কতা হিসেবে এসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দিয়েছিল বিএনপি। খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই বিকল্প প্রার্থীরাই দলের মূল প্রার্থী হিসেবে গণ্য হবেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে লড়বেন।
নির্বাচন প্রক্রিয়া এবং আইনি জটিলতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত বা পিছিয়ে দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। যেহেতু প্রতীক বরাদ্দের আগেই তিনি প্রয়াত হয়েছেন, তাই তার মনোনয়নপত্র স্বাভাবিক নিয়মেই বাতিল হয়ে যাবে। এমতাবস্থায় আমাদের বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হলে তারাই চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এটাই আইনের বিধান।’
তিনি আরও স্পষ্ট করেন, যদি প্রতীক বরাদ্দের পর বা নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে এমন ঘটনা ঘটতো, তবেই কেবল নির্বাচন স্থগিত হওয়ার সুযোগ থাকত। বর্তমান পরিস্থিতিতে তেমন কোনো আইনি জটিলতা নেই।
দলের এই শোকাবহ সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান একজন দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব। ব্যক্তিগত শোক যত গভীরই হোক না কেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তাকে শক্ত মনোবল ধরে রাখতে হচ্ছে। নেতৃত্বের এই দৃঢ়তা ছাড়া বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার কোনো বিকল্প নেই।’
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ১২ জুন, ২০২৬
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
ফুটবল | ১২ জুন, ২০২৬
জাতীয় | ১২ জুন, ২০২৬
বিনোদন | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।