এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কিনা, তা সরেজমিনে দেখার জন্যই প্রধানমন্ত্রী এই পরিদর্শনে বের হন।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তার গুলশানের বাসভবন থেকে গাড়ি চালিয়ে গুলশান-১ মোড় হয়ে হাতিঝিল, রামপুরা, মালিবাগ, তালতলা ও বাসাবো এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা, রায়সাহেব বাজার হয়ে আদালত পাড়া এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনের পরবর্তী রুট হিসেবে নয়াবাজার, বংশাল, গুলিস্তান, শাহবাগ, এলিফেন্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে নিউমার্কেট পর্যন্ত যান তিনি। এরপর সায়েন্স ল্যাবরেটরি থেকে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা, ধানমন্ডি সাত মসজিদ রোড, মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট এবং বিজয় সরণি হয়ে মহাখালী পর্যন্ত সড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে অত্যন্ত সচেতন দেখা গেছে। উপ-প্রেস সচিব জানান, প্রতিটি মোড়ে ট্রাফিক সিগন্যাল মেনে তিনি নিয়ম অনুযায়ী গাড়ি চালিয়েছেন এবং বর্জ্য অপসারণ কাজের অগ্রগতি লক্ষ্য করেছেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।