এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজ এক বিশেষ দৃশ্যের অবতারণা হয়। জাতীয় সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত থেকে অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, গ্যালারিতে ড. ইউনূসের পাশেই বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তাঁদের কন্যা জাইমা রহমান। একই সারিতে উপস্থিত ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। সংবিধানের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মাথায় আজ সংসদের এই প্রথম অধিবেশন শুরু হলো।
গণতান্ত্রিক উত্তরণের এই নতুন যাত্রার প্রথম অধিবেশনটি তাই রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের কাছে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।