এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই অনেকে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এখন দেশের মানুষ যদি রাস্তায় নামে, তবে আপনাদেরও (বিএনপি) পালানোর কোনো পথ থাকবে না।’
শুক্রবার (২৯ মে) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল এবং কর্মীদের নিয়ে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে চরম বিশৃঙ্খলা চলছে। খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও লুটপাট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত দেশে ১১৮ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, যাদের অনেকের প্রাণও ঝরেছে।’
তিনি আরও বলেন, ‘অপরাধীদের বিচার না হওয়ার কারণেই দেশে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। বিচারহীনতার সংস্কৃতিই মূলত এসব অপরাধকে প্রশ্রয় দিচ্ছে।’
জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান অনেক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আগস্ট ৬, ২০২৫
এপ্রিল ১২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।