এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ট্রেনটি লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বনাঞ্চলের পাহাড়ি ও আঁকাবাঁকা পথে চলার সময় ট্রেনটির একটি বগি হঠাৎ লাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর বগিটি লাউয়াছড়া এলাকায় আটকে রয়েছে। ধারণা করা হচ্ছে, এর ফলে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’সহ অন্যান্য ট্রেনগুলো পথে বিভিন্ন স্টেশনে আটকা পড়তে পারে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে লাউয়াছড়ায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন না পৌঁছানো পর্যন্ত এবং উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়।’
বর্তমানে উদ্ধারকাজ শুরু করার প্রস্তুতি চলছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্ধারকাজ শেষ হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
মে ২২, ২০২৬
জুন ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।