এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অনেক আন্দোলন-সংগ্রাম ও ঝড়ঝাপটা পেরিয়ে দেশ আজ একটি স্থিতিশীল অবস্থানে এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং দেশে এখন রাজনৈতিক সরকারের মাধ্যমে স্থিতিশীলতা ফিরে এসেছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল বাগবাড়িস্থ বিএনপি নেতা হাজী মোফাজ্জল হোসেন মোকা মাতুব্বরের কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, গণতন্ত্র ও শান্তির জন্য বহু নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়েছেন। সেই ত্যাগের সুফল পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইউনিয়নের গ্রামে গ্রামে বিভেদ, গণ্ডগোল ও ফ্যাসাদ সৃষ্টি করা যাবে না।
তিনি আরও বলেন, আমার আব্বা কে এম ওবায়দুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বপ্ন ছিল চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়া। সেই লক্ষ্যেই এখন আমাদের কাজ করতে হবে।
এসময় তিনি জানান, নির্বাচনের আগে জনগণ যে উন্নয়নমূলক কাজের দাবি তুলেছিলেন, সেগুলো ইতোমধ্যে চিহ্নিত ও তালিকাভুক্ত করা হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজও শুরু হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও মাদ্রাসার সংস্কার ও উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপস্থিত সবাইকে সতর্ক করে তিনি বলেন, পর্যায়ক্রমে সব কাজ সম্পন্ন করা হবে। তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন কেউ কোনো ধরনের অনিয়ম বা দুই নম্বরি করতে না পারে। প্রশাসন ও সরকার পক্ষ যেমন স্বচ্ছতা বজায় রাখবে, তেমনি আমাদের নেতাকর্মীদেরও সৎভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণকেও চোখ-কান খোলা রাখতে হবে। স্বচ্ছতা বজায় না থাকলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করব।
ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন মিয়া, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সালথা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ মিয়া, জিয়া পরিষদ সালথা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।