এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে উপজেলা বাসস্টেশন সংলগ্ন গণসংহতি আন্দোলন কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে শৈমং প্রু মারমাকে আহ্বায়ক এবং উইলিয়াম বমকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলার সংগঠক জাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক উসাইন মারমা।
এ সময় উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী হাই সিং নু মারমা, নির্বাহী সমন্বয়কারী সিনয়া ম্রো, অর্থ ও দপ্তর সম্পাদক উ থোয়াই ওয়াং মারমা, পরিবেশ বিষয়ক সম্পাদক সিং ওয়াই মং মারমা এবং রাজনীতি বিষয়ক সম্পাদক রাফায়েল ত্রিপুরা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, বৈষম্যহীন সমাজ গঠন এবং গণতান্ত্রিক ছাত্র আন্দোলনকে বেগবান করতে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত এই কমিটি পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, থানচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১৫, ২০২৬
মার্চ ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।